• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতে সাজাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৯ নারীসহ ১৮ বাংলাদেশি শার্শায় ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতককে ধরতে অভিযান অব্যাহত বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মাদারগঞ্জে মাখনের পর আসিফ বিল্লাহর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার দাবি শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম আটক শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক

শার্শায় ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতককে ধরতে অভিযান অব্যাহত

জাকির হোসেন, বেনাপোল শার্শা যশোর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাত ১১টার সময় শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক চঞ্চল কুমার বিশ্বাস ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার সেতাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে সেতাই গ্রামস্থ জনৈক আনোয়ারের ইটভাটার চিমনির পাশে থাকা একটি গোলাঘরের ভেতর থেকে এই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এই অভিযানকালে পুলিশি উপস্থিতির বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে একজন আসামি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আরমান আলী। ২৫ বছর বয়সী আরমান শার্শা থানার সেতাই পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে। অভিযান শেষ করে শার্শা থানায় হাজির হয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহার অনুযায়ী গ্রেফতার ব্যক্তির হেফাজত থেকে মোট ২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরাতন অপ্পো এ৫৫ মডেলের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অভিযানস্থান থেকে পালিয়ে যাওয়া পলাতক আসামীর ফেলে যাওয়া একটি পুরাতন নোকিয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এই ঘটনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক নিশ্চিত করে জানান যে গ্রেফতার হওয়া আরমান আলী এবং পালিয়ে যাওয়া অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ধৃত আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য পুলিশের বিশেষ অভিযান ও কৌশলগত চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ