• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মাদারগঞ্জে মাখনের পর আসিফ বিল্লাহর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার দাবি শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম আটক শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার ডিমলায় প্রেসক্রিপশনকে পুঁজি করে স্টিকার বাণিজ্যের মাধ্যমে রোগীর পকেট কাটার অনৈতিক বাণিজ্য ও ১,০৫০ টাকার মাল্টিভিটামিনের অসংগতি

ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতীতে পূর্ব শত্রুতার জের ধরে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও আগুন লাগিয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। একই সাথে একের পর এক মিথ্যা মামলা দিয়ে একটি অসহায় পরিবারকে চরম হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী কাজিমুদ্দিন পাড়া গ্রামে। স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উক্ত গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে তৈয়ব আলীর সাথে প্রতিবেশী মৃত ইয়াকুব আলীর ছেলে সুলতান আলী, মোশারফ হোসেন ও আজাহার আলীর চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তৈয়ব আলী তার নিজ জায়গায় নতুন পাকা ঘর নির্মাণ করতে গেলে সুলতান ও মোশারফ পক্ষ থেকে প্রবল বাধা প্রদান করা হয়।

 

বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ঝগড়া ও বিবাদ চরমে পৌঁছালে মোশারফ গং তৈয়ব আলীর পরিবারের বিরুদ্ধে একে একে পাঁচটি মামলা দায়ের করেন। এসব মামলার প্রেক্ষিতে পুলিশ তৈয়ব আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। তৈয়ব আলীর গ্রেফতারের পর থেকে দুই পরিবারের মধ্যে শত্রুতা ও উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তৈয়ব আলী জেলে থাকা এবং পরিবারের পুরুষ শূন্যতার সুযোগ নিয়ে গত রবিবার ১৩ সেপ্টেম্বর গভীর রাতে সুলতান ও মোশারফ তাদের সদলবলে তৈয়ব আলীর বাড়ীতে অনাধিকার প্রবেশ করে। তারা ব্যাপক হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে এবং একপর্যায়ে বসতবাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

 

গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে এবং পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। একই সময়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত ও আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যার ফলে বড় ধরনের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যায়। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাপা উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রতিপক্ষের পক্ষে সুলতান আলী ও মোশারফ হোসেন দাবি করেছেন, তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন। তাদের ওপর দোষ চাপাতে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে তৈয়ব আলী নিজের বাড়ীতে নিজেই আগুন লাগিয়ে সাজানো নাটক তৈরি করেছেন। ঘটনাটিকে পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে তারা দাবি করেন। প্রতিপক্ষের এমন দাবির মুখে ঘটনার প্রকৃত সত্যতা উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও আকুল আবেদন জানিয়েছে ভুক্তভোগী তৈয়ব আলীর পরিবার।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ