আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বীরগঞ্জ উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় জনগণের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ এবং বর্তমান বালু সংকটসহ একাধিক গুরুত্বপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতে সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি, পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ থানার তদন্ত অফিসার রশিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম। বক্তারা নিজ নিজ ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বীরগঞ্জ উপজেলাকে একটি নিরাপদ ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839