• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে পুকুরপাড় থেকে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৩ বীরগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা, সুমা খাতুনের নেতৃত্বে মাঠপর্যায়ে কাজ শুরু বীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা, সেবা গ্রহীতাদের সরাসরি সমস্যা শুনে দ্রুত সমাধানের নির্দেশ গংগাচড়ায় বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শুরু হলো তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান ডোমারে ৩৩ মামলার আসামি মাদক কারবারি রুপা মাদকসহ গ্রেফতার গাজীপুর সদরের ভবানীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার বীরগঞ্জে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন, দুই ইউনিয়নের লাখো মানুষের যোগাযোগের নতুন দুয়ার উন্মোচিত রংপুরে র‍্যাবের অভিযানে ৬৩৯০ পিস ইয়াবা উদ্ধার বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার

বীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা, সেবা গ্রহীতাদের সরাসরি সমস্যা শুনে দ্রুত সমাধানের নির্দেশ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সরকারী ছুটির দিনের সকালটা আর ১০টা সাধারণ দিনের মতো ছিল না বীরগঞ্জ থানার কর্ম পরিবেশের জন্য। হঠাৎ করেই পরিদর্শনে হাজির হন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ১২ সেপ্টেম্বর শনিবার সকালে তিনি থানায় এসে পৌঁছান এবং সরাসরি থানার বিভিন্ন কার্যক্রম দেখতে শুরু করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সেবা প্রাপ্তির বিষটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে তাদের কথা শোনেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বীরগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দাপ্তরিক কর্মকাণ্ড পর্যালোচনা করেন। একই সাথে তিনি সেখানে দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। উপস্থিত কর্মকর্তা এবং সদস্যদের উদ্দেশে তিনি সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও চরম নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। যেকোনো মূল্যে পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের কাছে পুলিশি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার তাগিদ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং সিনিয়র এসআই জাহাঙ্গীর বাদশা রনি।
পুলিশ সুপার জেদান আল মুসা স্পষ্ট জানিয়ে দেন যে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখা এবং যেকোনো প্রকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। থানায় এসে যেন কোনো মানুষ হয়রানির শিকার না হন এবং দ্রুত ও মানসম্মত সেবা পেয়ে ফিরে যেতে পারেন, সেজন্য থানার কর্মকর্তাদের প্রতি কঠোর ও কার্যকর নির্দেশ প্রদান করা হয়।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। তাদের মনের ভয় কাটিয়ে সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধান করার নির্দেশনা দেন। সাধারণ মানুষের সাথে তার এই মানবিক ও সরাসরি যোগাযোগ উপস্থিত সবাইকে প্রভাবিত করে। পুরো পরিদর্শনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। বীরগঞ্জ থানা পরিদর্শনের পর একইভাবে তিনি খানসামা থানাও আকস্মিক পরিদর্শন করেন বলে জানা গেছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ