• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরে পুকুরপাড় থেকে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১৩ বীরগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা, সুমা খাতুনের নেতৃত্বে মাঠপর্যায়ে কাজ শুরু বীরগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা, সেবা গ্রহীতাদের সরাসরি সমস্যা শুনে দ্রুত সমাধানের নির্দেশ গংগাচড়ায় বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শুরু হলো তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান ডোমারে ৩৩ মামলার আসামি মাদক কারবারি রুপা মাদকসহ গ্রেফতার গাজীপুর সদরের ভবানীপুরে জলাশয় থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার বীরগঞ্জে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন, দুই ইউনিয়নের লাখো মানুষের যোগাযোগের নতুন দুয়ার উন্মোচিত রংপুরে র‍্যাবের অভিযানে ৬৩৯০ পিস ইয়াবা উদ্ধার বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার

বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় মাদক সিরাপ উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল শার্শা যশোর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক করে।

বিজিবির অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এরকম আরও সংবাদ