• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে সড়কের পাশে মিলল ট্রাকচালকের রক্তাক্ত দেহ: এক মাস পর রংপুরের পীরগাছা থেকে আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুড়িগ্রামের উলিপুরে চাঞ্চল্যকর ট্রাকচালক হামিদুর রহমান বাবু হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গত ৬ সেপ্টেম্বর রাত এগারোটার দিকে রংপুর জেলার পীরগাছা থানার চণ্ডীপুর বাজারের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মো. আব্দুল মজিদ। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের রামরামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
র‍্যাব-১৩ সূত্র জানায়, গত ৩১ জুলাই ভোরবেলা উলিপুর থেকে চিলমারী যাওয়ার সড়কের পশ্চিম পাশে নিরাশার পাথার এলাকায় একটি জমির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ট্রাকচালক হামিদুর রহমান বাবুকে। স্থানীয়রা বিষয়টি তার পরিবারকে জানালে স্বজনরা ছুটে গিয়ে তাকে শনাক্ত করেন। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে। সে সময় তার মাথা, চোখ ও কানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
হত্যাকাণ্ডের পর মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অজ্ঞাত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। এই মর্মান্তিক ঘটনার পর গত ৩ আগস্ট নিহতের বাবা উলিপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সদর কোম্পানি, রংপুরের একটি চৌকস দল অভিযান চালিয়ে পীরগাছা থেকে আব্দুল মজিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ