• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বুড়িচংয়ে মাদক সিন্ডিকেট নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, ছাত্রনেতাকে হয়রানির অভিযোগ

মোঃ আব্দুল্লাহ্, ‍বুড়িচং ( কুমিল্লা )
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচংয়ে মাদক নির্মূল ও স্থানীয় আধিপত্য নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন দুই পক্ষ। একদিকে ছাত্রনেতা জামিলুর রহমান তানিম অভিযোগ তুলেছেন তাকে মাদকের মামলায় ফাঁসানোর, অন্যদিকে এসব অভিযোগকে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত সাব্বির আহমেদ। সোমবার বুড়িচং প্রেস ক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই উত্তাপ ছড়ায় পুরো উপজেলায়।
সকাল ১১টায় বুড়িচং প্রেস ক্লাবে প্রথম সংবাদ সম্মেলনটির আয়োজন করেন ছাত্রনেতা জামিলুর রহমান তানিম। উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন। তানিম জানান, সম্প্রতি তিনি বুড়িচং বাজারকে পুরোপুরি মাদকমুক্ত করার একটি সাহসী উদ্যোগ গ্রহণ করে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার এই ঘোষণায় স্থানীয় মাদক কারবারিদের একটি শক্তিশালী সিন্ডিকেট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ক্ষোভ থেকেই তাকে শায়েস্তা করতে মাদক দিয়ে ফাঁসানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় চক্রটি।
নিজের দাবির সপক্ষে তানিম আরও জানান, তাকে ফাঁসানোর উদ্দেশ্যে আসা কয়েকজন ব্যক্তিকে এরই মধ্যে প্রশাসনের তৎপরতায় আটক করা সম্ভব হয়েছে। আটককৃতদের মধ্যে রানা নামের এক ব্যক্তি সরাসরি স্বীকার করেছেন যে, তানিমের পকেটে বা কাছে মাদক দিয়ে তাকে জনসমক্ষে হেয় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে তানিম নির্দিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগের আঙুল তোলেন। তিনি দাবি করেন, আমীর হোসেন নামের এক ব্যক্তি সরাসরি এই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছেন। অন্যদিকে সাব্বির আহমেদ নামের আরেকজন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের আড়ালে থেকে এই অবৈধ সিন্ডিকেটকে মদদ দিয়ে যাচ্ছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সমাজকে বাঁচাতে, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে তিনি স্থানীয় প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এই অভিযোগের তীর যার দিকে ছোঁড়া হয়েছে, সেই সাব্বির আহমেদও চুপ করে বসে থাকেননি। একই দিন বিকেলে বুড়িচং প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেখানে তিনি ছাত্রনেতা জামিলুর রহমান তানিমের করা প্রতিটি অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন। তার দাবি, এটি তাকে সামাজিকভাবে হেয় করার একটি সুপরিকল্পিত নাটক ছাড়া আর কিছুই নয়।
সাব্বির আহমেদ গণমাধ্যমের কাছে দাবি করেন, তিনি নিজেই দীর্ঘ সময় ধরে এলাকা থেকে মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি বুড়িচং পৌরসভার মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষণার পর থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ চক্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এমন জঘন্য অপপ্রচারে মেতে উঠেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সত্য উদঘাটনে প্রশাসনসহ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা প্রার্থনা করেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ