• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রংপুরের কাচাড়ীপাড়ায় তিস্তার তীব্র ভাঙন, দুই হাজার বাড়িঘর রক্ষায় জরুরি জিওব্যাগের দাবি

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর মাদারপুর
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর নোহালী ইউনিয়নের কাচাড়ীপাড়া এলাকায় তিস্তা নদীর ভাঙন এখন ভয়াবহ রূপ নিয়েছে। রাক্ষুসে নদীর করাল গ্রাসে হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ চরাঞ্চল। জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অন্তত দুই হাজার বাড়িঘরসহ পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা।

 

বসতভিটা ও অস্তিত্ব রক্ষার তাগিদে সোমবার দুপুরে তিস্তা নদীর তীরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিশেহারা এলাকাবাসী। তাদের দাবি, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর অন্তত ২০০ থেকে ৩০০ মিটার অংশে পর্যাপ্ত জিওব্যাগ ফেলে তীর সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। স্রোতের তীব্রতা এতটাই বেশি যে, দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা তাদের।

 

স্থানীয়রা জানান, চরাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ ভাঙনপ্রবণ পয়েন্টের মধ্যে চর নোহালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাচাড়ীপাড়া পয়েন্টটি সবচেয়ে উজানে অবস্থিত। প্রাকৃতিক নিয়মে তিস্তার স্রোতের প্রথম ও সবচেয়ে শক্তিশালী ধাক্কাটি এসে পড়ে এখানেই। ফলে কাচাড়ীপাড়ায় ভাঙন ঠেকানো না গেলে এর ভাটিতে থাকা অপর দুটি পয়েন্টও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিস্তীর্ণ জনপদ পানির নিচে তলিয়ে যাবে।

 

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামানসহ আরও অনেকেই নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। তারা জানান, উজান থেকে ধেয়ে আসা স্রোতের মুখে কাচাড়ীপাড়া পয়েন্টটি রক্ষা করা গেলে ভাটির অন্য এলাকাগুলোও সুরক্ষিত রাখা সম্ভব। কিন্তু সময়মতো পদক্ষেপ না নিলে চোখের সামনেই একের পর এক বসতভিটা নদীগর্ভে হারিয়ে যাবে। শত শত পরিবার তাদের বাপ দাদার ভিটেমাটি হারিয়ে পথে বসবে, যা এক চরম মানবিক বিপর্যয় ডেকে আনবে।

 

ভুক্তভোগী মানুষেরা মনে করেন, ক্ষয়ক্ষতি এড়াতে কাচাড়ীপাড়া পয়েন্টে অনতিবিলম্বে ২০০ থেকে ৩০০ মিটার এলাকায় পর্যাপ্ত জিওব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ শুরু করা সময়ের দাবি। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিনে ভাঙন পরিস্থিতি পরিদর্শন করে একটি স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা। জানা গেছে, চর নোহালীর এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে স্থানীয় পর্যায় থেকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ