• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডোমারের জোড়াবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার) নীলফামারী
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া মাস্টার পাড়া মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল দশটায় এলাকার সনাতনী সম্প্রদায়ের আয়োজনে এই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মযজ্ঞ সম্পন্ন হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অনন্য সম্প্রীতির মেলবন্ধনে পরিণত করে।

 

হলহলিয়া মাস্টার পাড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধন নারায়ন পল্টুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াৎ হাবিব বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা সভাপতি বসন্ত কুমার রায়, শিক্ষক ফিরোজ পারভেজ উজ্জ্বল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, সমাজসেবক তরিকুল ইসলাম তারিফ এবং মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আখতারুজ্জামান লিখনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

দিনব্যাপী এই আয়োজনের শুরু থেকেই মন্দিরে সনাতনী ভক্তদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা-পাঠ, অর্চনা এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মের মূল বাণী হলো শান্তি, সাম্য ও মানবপ্রেম, যা সমাজে ভাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ধর্মীয় উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক বলে তারা অভিমত ব্যক্ত করেন।

 

আলোচনা পর্ব শেষে শুরু হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও নানা গ্রামীণ খেলাধুলা। দিনব্যাপী আয়োজনের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল দধি উৎসব ও হাঁস খেলা, যা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সব বয়সের মানুষ সমবেত হন। উৎসবের শেষ পর্বে পবিত্র পূজা-অর্চনা শেষে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়, যা সকলের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।

 

অনুষ্ঠানের সার্বিক আয়োজন সম্পর্কে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধন নারায়ন পল্টু জানান, তারা দীর্ঘ দশ বছর ধরে এই মন্দিরে নিয়মিতভাবে নানা ধর্মীয় অনুষ্ঠান সাফল্যের সঙ্গে উদযাপন করে আসছেন। স্থানীয়দের সহযোগিতা এবং প্রশাসনের আন্তরিকতায় এ ধরনের আয়োজন সম্পন্ন করা সম্ভব হচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনে সকলের আরও সক্রিয় সহযোগিতা পেলে এই উৎসবকে আরও বৃহৎ পরিসরে ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা সম্ভব হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ