• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পৈতৃক জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ: ডোমারে বিচারের আশায় প্রশাসনের দ্বারে দিশেহারা খলিলুর রহমান সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এসআই আলতাফ হোসেন নিহত বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা

বীরগঞ্জে একুশ লাখ টাকার বেশি আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে ইটভাটার ম্যানেজার হিসেবে চাকরি করার সময় মালিকের প্রায় বাইশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে আদালত অভিযুক্ত ব্যক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আলোচিত এই ঘটনাটি ঘটেছে উপজেলার ভোগনগর ইউনিয়নে। বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনার কথা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বাসের চরম অবমূল্যায়ন করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ম্যানেজারের বিরুদ্ধে।
মামলার বিবরণ থেকে জানা যায়, উপজেলার ভোগনগর ইউনিয়নের নওগাঁ গ্রামের বাসিন্দা বয়েজ উদ্দিনের ছেলে রেজাউল করিমের বিরুদ্ধে মেসার্স এফ.বি.এম ব্রিক্সের মালিক প্রভাষক জাহিদুল ইসলাম ফরহাদ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর ১৪০/২০২৬ (বীরঃ)। দীর্ঘদিন ধরে হিসাবের গরমিল এবং আর্থিক অনিয়মের সত্যতা পাওয়ার পর বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন ভাটামালিক।
বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত বীরগঞ্জে অভিযুক্ত ম্যানেজার আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানির পর বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আদালতের এই আদেশের পর স্থানীয় ব্যবসায়িক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মেসার্স এফ.বি.এম ব্রিক্সের মালিক প্রভাষক জাহিদুল ইসলাম ফরহাদ জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রেজাউল করিমকে সম্পূর্ণ বিশ্বস্ত ব্যক্তি হিসেবে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি চাকুরিকালীন সময়ে প্রতারণার আশ্রয় নেন এবং প্রতিষ্ঠানের হিসাব থেকে সর্বমোট একুশ লক্ষ একানব্বই হাজার পাঁচশত সতেরো টাকা আত্মসাৎ করে লাপাত্তা হন।
ভাটামালিক আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে পাওনা টাকা উদ্ধারের নানা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের সাহায্য নিতে বাধ্য হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আত্মসাৎকৃত এই বিশাল অংকের অর্থ দিয়ে অভিযুক্ত ম্যানেজার নিজ এলাকায় বেশ কিছু সম্পত্তিও কিনেছেন। ঘটনার পর থেকেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে অভিযুক্ত রেজাউল করিম বর্তমানে কারাগারে আটক থাকায় এই বিষয়ে তার সরাসরি কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তার বাড়িতে গিয়েও কোনো অভিভাবক বা দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মহল পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ