• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশি আটক

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে চারজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর সীমান্তে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মো. ফজলুর ছেলে মো. নুহ নবী, পারুল আলীর ছেলে মো. সুমন, মো. আব্দুল মালেকের ছেলে মো. এম এবং সাহাপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. সুজন শেখ।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান জানান, ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৩/১-এস এর কাছ দিয়ে চারজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে টহলদল তাদের ধাওয়া করে আটক করে। পরে আটকরা স্বীকার করেন ৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

মনির-উজ-জামান বলেন আটকদের বিরুদ্ধে মামলা করে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


More News Of This Category