• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ ও মনোজ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে একজন কারাদণ্ড ও দুই আসামি কারাগারে গঙ্গাচড়ায় আমেরিকান প্রযুক্তি নির্ভর ডেইরি ফার্ম ও ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মাদক মুক্ত সমাজ গড়তে তরুণদের মাঠে টানার আহ্বান রংপুর বিভাগীয় কমিশনারের দেবীগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সভার আয়োজন দেবীগঞ্জে বিএনপি নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবা ভাতার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ ইউএনও’র কাছে: ন্যায় বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার বিদ্রোহী কবির ঘরে ফেরা, এক অতৃপ্ত প্রেমের গল্প গঙ্গাচড়ায় মেলা আয়োজন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: চেক-স্ট্যাম্প দেখিয়ে তদন্তের দাবি কৃষক দল নেতার গঙ্গাচড়ায় নির্জন স্থান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার, নেপথ্যে অজানা কারণ

বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদের দায়ে একজন কারাদণ্ড ও দুই আসামি কারাগারে

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে সার মজুদের অপরাধে ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ডসহ পৃথক মামলায় ৩ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২৯ আগস্ট শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন এবং বীরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এ দণ্ড ও গ্রেফতার কার্যকর করেন।
অভিযান সূত্রে জানা যায়, কবিরাজ হাটে অবস্থিত সোহাগ অথবা দুলাল পরিচালিত কৃষি বীজ ঘর নামের প্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুদ করা হয়েছিল। এই অপরাধে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানের ম্যানেজার বাদলকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এর আগে একই অপরাধের ঘটনায় ওই প্রতিষ্ঠানের আরেক কর্মচারী জনিকে ১ মাসের কারাদণ্ড এবং একই পরিমাণে অর্থাৎ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
একই সময়ে পুলিশ পৃথক দুটি নিয়মিত মামলায় ২ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ পলাশবাড়ীর তোফাজ্জলের ছেলে ফজলুল হক এবং পৌর শহরের কলেজ পাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সাকিল মাহমুদ।
অভিযান শেষে পুলিশের যথাযথ স্কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলার ২ জনসহ মোট ৩ জন আসামিকে দিনাজপুর বিজ্ঞ আদালত এবং জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম চলমান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ২ জন আসামিকে বিজ্ঞ আদালতে এবং ১ জনকে সরাসরি জেলা কারাগারে পাঠানো হয়েছে। কৃষকদের স্বার্থে ও বাজারে সারের স্বাভাবিক সরবরাহ রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।


এরকম আরও সংবাদ