• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচির অধীনে কর্মরত এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির।
সম্মেলনে উপস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত মোট ৩১ জন মহিলা কর্মী তাদের দীর্ঘদিনের জমা হওয়া সঞ্চয়ের চেক গ্রহণ করেছেন। প্রতিটি কর্মী তাদের তিন বছরের কর্মসংস্থান ও সঞ্চয় প্রকল্প শেষে এক লাখ ১১ হাজার টাকা করে পেয়েছেন। এই অর্থ তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং পরিবারে স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দীপঙ্কর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা লুনা, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে তোলার এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং তাদের উপার্জিত অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান।


এরকম আরও সংবাদ