• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা ফেরাতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে শিক্ষার পরিবেশ উন্নতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার ধারাবাহিক অগ্রগতি, নৈতিক শিক্ষা প্রদান এবং সমাজকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার লক্ষ্য নিয়ে বিশদ আলোচনা করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। সিনিয়র শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, শিক্ষার মানোন্নয়নে এবং দেশ ও জাতির কল্যাণে বলিষ্ঠ অবদান রাখতে হলে কেবল বিদ্যালয়ের ওপর নির্ভর করলেই চলবে না। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক—এই তিন পক্ষকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আলহাজ এটিএম নুরুল আমিন এবং ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন। এ ছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন অভিভাবক দেলাওয়ার হোসেন, মিজানুর রহমান এবং উত্তম কুমার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মামুন উর রশিদ সোহেল এবং একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম। তাঁদের পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক এই সমাবেশে অংশ নেন। উপস্থিত সকলের সর্বসম্মত অভিমত ছিল, সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।


More News Of This Category