• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে ৪ (চার) মাদকাসক্ত যুবককে গ্রেপ্তার, ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও কারাগারে পাঠিয়েছে পুলিশ।

২১ আগস্ট শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জনগন তাদের আটক করে, পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুলিশে সোপর্দ ও কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঐ চারজন কে গ্রেপ্তারের পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ড প্রাপ্তরা হ’ল উপজেলার গাঙ্গর গ্রামের নুর আলমের ছেলে রাকিবুল হাসান রকি এবং ঝলঝলি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মনিরুল ইসলাম উভয়কে ৩ (তিন) মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া চিলকুড়া গ্রামের সেলিমের ছেলে রিয়াদ হোসেন এবং শিবনাথের ডাঙ্গা আব্দুল্লাহর ছেলে নুর আলম সিদ্দিক কে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকর করতে দণ্ডপ্রাপ্ত চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এরকম আরও সংবাদ