• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গঙ্গাচড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম বর্ষপূর্তি এবং ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। বুধবার রাতে গঙ্গাচড়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এই আলোচনা সভা ও কেক কাটার আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি সাজু আহমেদ লাল। সম্পূর্ণ কার্যক্রমটি সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি রুহুল ইসলাম রয়েল। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু, রাজধানী টিভির ব্যুরো চিপ রংপুর রফিকুল ইসলাম সাবুল, নিউজ২৪-এর উপজেলা প্রতিনিধি সুজন আহম্মেদ, খোলা কাগজের প্রতিনিধি নির্মল রায়, চ্যানেল এস-এর প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল, মুক্ত খবরের প্রতিনিধি মাসুদুর রহমান শিমু, সকালের সময়ের প্রতিনিধি মোস্তাকিন নয়ন এবং এদিনের প্রতিনিধি শাহাজালাল শ্রাবণ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পাঁচ দশকের পথচলা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বাংলাদেশের গণমাধ্যম জগতে পত্রিকাটির ইতিবাচক অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। বক্তারা উল্লেখ করেন যে, পাঁচ দশক ধরে পাঠকদের অবিচল আস্থা ও ভালোবাসা ধরে রেখে দৈনিক করতোয়া দেশের সংবাদপত্র শিল্পে নিজেদের একটি অত্যন্ত শক্ত ও সম্মানজনক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আঞ্চলিক খবরের পাশাপাশি জাতীয় পর্যায়ে সাধারণ মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটি যে ভূমিকা পালন করে আসছে, তা প্রশংসার দাবি রাখে।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি এবং সাংবাদিকরা একসঙ্গে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণের মুহূর্তটি উদযাপন করেন। এ সময় গঙ্গাচড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।


এরকম আরও সংবাদ