• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে মাধুপাড়া বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন, সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারির বার্তা কলম যেন থেমে না যায়, হরিশদা ৪৭টি ওয়ারেন্ট তামিল করে দিনাজপুরের শ্রেষ্ঠ অফিসার এসআই দীপু, বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানেও সাফল্য তরুণদের অভিন্ন আকাঙ্ক্ষাকে সামনে রেখে বীরগঞ্জে যুব দিবসে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবন ও ব্যবসায় চারজনের কারাদণ্ড ও জেলহাজতে প্রেরণ মধু নামের মানুষ, মিছিলের রক্ত যার শরীরে বহমান ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও বুদ্ধিবৃত্তিক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সততা ও উদ্ভাবনী চিন্তার অনন্য দৃষ্টান্ত: আটোয়ারীতে সরকারি টাকা ফেরতের পাশাপাশি মিলল প্রধানমন্ত্রীর প্রশংসা সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ বোদা থানা, সেরা অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে গণসংযোগ, প্রার্থী আনিছুর রহমান তোলাব্যাপীর ব্যাপক প্রচারণা

৪৭টি ওয়ারেন্ট তামিল করে দিনাজপুরের শ্রেষ্ঠ অফিসার এসআই দীপু, বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানেও সাফল্য

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ থানায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী সফল অভিযানে এসেছে উল্লেখযোগ্য সাফল্য। জেলা পুলিশের পেশাদার মূল্যায়নে জুলাই মাসে সর্বোচ্চ ৪৭টি ওয়ারেন্ট তামিল করে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার (ওয়ারেন্ট) নির্বাচিত হয়েছেন বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর দীপু কুমার রায়। গতকাল বুধবার এক বিশেষ আয়োজনে জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা পুরস্কার ও স্বীকৃতি তুলে দেন।
নিজের এই অর্জনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাব-ইন্সপেক্টর দীপু কুমার রায় জানান, এই অর্জনের নেপথ্যে রয়েছে থানা নেতৃত্বের সঠিক দিকনির্দেশনা ও পেশাদারী সহযোগিতা। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর বাদশা রনির সার্বিক দিকনির্দেশনা ও সক্রিয় সহযোগিতার কারণেই তিনি এই অর্জন সম্ভব করতে পেরেছেন।
অন্যদিকে ওয়ারেন্ট তামিলের পাশাপাশি মাদক নির্মূলেও বীরগঞ্জ থানার অবস্থান প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয় সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা এই বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ এলাকার বেশ কয়েকজন সচেতন ব্যক্তি জানান, দিনাজপুর জেলার মোট ১৩টি থানার মধ্যে যদি মাদক বিরোধী অভিযানের সঠিক মূল্যায়ন করা হয়, তবে বীরগঞ্জ থানাই প্রথম পুরস্কার পাওয়ার যোগ্য। অতীতে জেলাজুড়ে বহু অভিযান পরিচালনা হতে দেখা গেলেও এবারই প্রথম এত বিপুল সংখ্যক মাদকসেবী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে এবং তাদের সাজা নিশ্চিত করা গেছে।
চলমান এই বিশেষ অভিযানে ইতোমধ্যে রেকর্ড পরিমাণ মাদক সংশ্লিষ্ট ব্যক্তি কারাগারে আটক রয়েছে। তা সত্ত্বেও বীরগঞ্জ থানা পুলিশ বিন্দুমাত্র ঢিলেঢালা ভাব না দেখিয়ে প্রতিনিয়ত মাদকসেবী ও কারাবারিদের গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়ায় আদালত ও কারাগারে প্রেরণের কাজ অব্যাহত রেখেছে।
সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সাফল্যের বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, এই ধরণের সাফল্যের পেছনে সম্মানিত এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের যথেষ্ট সহযোগিতা রয়েছে। সর্বোপরি সমগ্র দিনাজপুর জেলায় জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম-এর দূরদর্শী দিকনির্দেশনায় বীরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে এই সাফল্যের দাবিদার হতে পেরেছে। আগামী দিনেও বীরগঞ্জকে পুরোপুরি অপরাধমুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযানে তিনি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


More News Of This Category