• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চায় সরকার

সংবাদদাতা:
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি গত ৭ অক্টোবর গঠিত হয়।

এ কমিটির প্রথম সভা শেষে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চাওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গত ১ জুলাইয়ের পর বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য পাঠাতে হবে।

কমিটির দেওয়া নির্দিষ্ট ছকে সাংবাদিকের নাম, পদবি ও সংবাদমাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলার সংক্ষিপ্ত বিবরণ ও বর্তমান অবস্থা জানিয়ে ব্যক্তিগতভাবে বা সম্পাদকের সুপারিশসহ press1@moi.gov.bd ই-মেইলে আবেদন করা যাবে। 

অভিযুক্তের সাংবাদিকতার প্রত্যয়ন বা প্রমাণপত্র আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধির (যদি থাকে) সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা ওই আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য পাঠানো যাবে না বলেও এতে উল্লেখ করা হয়।


More News Of This Category