• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় বসতঘরের মেঝে খুঁড়ে ২৭০৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ নারী পঞ্চগড় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও সংবর্ধনা অনুষ্ঠিত বীরগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আদিতমারীতে সাত বছরের শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি জীবন গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বীরগঞ্জে মাদক কারবারি ও সেবনকারী জাকির হোসেনের ৬ মাসের জেল পঞ্চগড়ে জামায়াত ও শিবিরের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও বিচার দাবি রংপুর পুলিশ লাইন্স কেন্দ্রে প্রক্সি দিতে এসে ধরা, ক্যাডেট এএসআই নিয়োগে জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ১৮ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, বৃষ্টি উপেক্ষা করে সীমান্তবর্তী মানুষের উপচে পড়া ভিড়

আদিতমারীতে সাত বছরের শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি জীবন গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের এক কোমলমতি শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. জীবন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারি গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী শিশুটির দূর সম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ওই ছোট শিশুটি বাড়ির পাশের পথ ধরে হেঁটে যাচ্ছিল। সে সময় অভিযুক্ত জীবন মিয়া তাকে ডেকে নির্জন একটি ফাঁকা টিনশেড ঘরে নিয়ে যায়। সেখানে অবুজ শিশুটির ওপর নির্মম অত্যাচার চালানো হয় বলে পরিবার থানায় লিখিত অভিযোগ এনেছে। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে নিজের বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সদস্যদের কাছে পুরো নির্মমতার কথা তুলে ধরে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনরা তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও তীব্র ক্ষোভের ছায়া।

এই ন্যক্কারজনক ঘটনায় গত ১ আগস্ট ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর জানতে পেরে অভিযুক্ত জীবন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ঘটনার গভীরতা ও স্পর্শকাতরতা বিবেচনা করে র‍্যাব-১৩ এর একটি বিশেষ গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামির অবস্থান চিহ্নিত করতে নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর চারটার দিকে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, অপরাধীকে আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ তৎপর ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। নিষ্পাপ শিশুটির সাথে ঘটে যাওয়া এই নিষ্ঠুরতার সুষ্ঠু বিচার দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।


More News Of This Category