• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মাদক মুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বীরগঞ্জে মাদক কারবারি ও সেবনকারী জাকির হোসেনের ৬ মাসের জেল পঞ্চগড়ে জামায়াত ও শিবিরের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও বিচার দাবি রংপুর পুলিশ লাইন্স কেন্দ্রে প্রক্সি দিতে এসে ধরা, ক্যাডেট এএসআই নিয়োগে জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ১৮ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, বৃষ্টি উপেক্ষা করে সীমান্তবর্তী মানুষের উপচে পড়া ভিড় বীরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে কল্যাণী মানবিক একতা সংগঠনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জলঢাকায় বিধবা ও এতিম পরিবারের জমি দখলের অপচেষ্টা, গভীর রাতে বেড়া ভাঙচুরের অভিযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ, বিচার চেয়ে পঞ্চগড়ে তরুণীর সংবাদ সম্মেলন ডোমারে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদক মুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
রবিবার, ২ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে দিনব্যাপী এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন ও উৎসাহ উদ্দীপক পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় যুবনেতা আক্কাস আলী। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন যে, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তিনি তরুণদের মাদকের পথ ছেড়ে খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানান এবং বলেন, মাদককে না বলে ক্রীড়াকে হ্যাঁ বলেই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারি। খেলাধুলাই হলো তারুণ্যের আসল শক্তি, যা আমাদের মধ্যে ঐক্য ও সুন্দর সমাজ গঠনের প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে এমন সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

স্থানীয় একাধিকবারের ইউনিয়ন পরিষদ সদস্য ও আগামীতে ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী শরিফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধান ও সুষ্ঠু পরিচালনায় সম্পূর্ণ খেলাটি অত্যন্ত জমজমাটভাবে সম্পন্ন হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মাঠে উপস্থিত সচেতন নাগরিক ও ক্রীড়ানুরাগীরা মনে করেন, বর্তমান সময়ে তরুণদের মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এই ধরনের ফুটবল ম্যাচের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক ও অতিথিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যুবসমাজকে সংগঠিত করতে এবং মাদকমুক্ত রাখতে এমন ক্রীড়া প্রতিযোগীতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category