• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে যৌথ অভিযানে ১২ লাখ টাকার গাঁজাসহ আটক ৩ ডোমার চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজলের মাতার প্রয়াণ, বটতলী ঈদগাহে দাফন সম্পন্ন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী পঞ্চগড়ে জুলাই শহীদদের স্মরণে পৌর ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, কবর ও বাড়িতে চারা রোপণসহ আর্থিক সহায়তা প্রদান গঙ্গাচড়ায় দুই কিলোমিটার কাঁচা সড়কে বেহাল দশা, গর্ত আর কাদায় ১৫শ’ মানুষের ভোগান্তি গংগাচড়ায় সয়ড়াবাড়ি কমিউনিটি ক্লিনিকে সময়সূচি না মানা ও ওষুধে টাকা নেওয়ার অভিযোগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন, সর্বস্তরে শোকের ছায়া পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ডিজিটাল কারসাজির অভিযোগ, পঞ্চগড়ে বিএনপির তীব্র প্রতিবাদ দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মো: শাহিদুল ইসলামের নিয়োগ তদন্তে জেলা প্রশাসন বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবাকে টিন ও আর্থিক সহায়তা প্রদান

দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক মো: শাহিদুল ইসলামের নিয়োগ তদন্তে জেলা প্রশাসন

ফয়সাল আহমেদ, সিনিয়র রিপোর্টার, ঢাকা
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্যকারী আওয়ামী লীগ নেতা মো: শাহিদুল ইসলামকে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা জেলা প্রশাসন প্রাপ্ত অভিযোগের সত্যতা যাচাই করার পাশাপাশি ছাপাখানা ও প্রকাশনা আইন অনুযায়ী সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএমপির সিটি স্পেশাল ব্রাঞ্চের ডিআইজির কাছে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশনা শাখা। মো: রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির লিখিত আবেদনের প্রেক্ষিতে এই আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলো।

 

চিঠিতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন মানববন্ধনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছিলেন মো: শাহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক পদে নিযুক্ত হলে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।

সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা স্বাক্ষরিত ওই নির্দেশনায় পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।


More News Of This Category