• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, করলেন চাকুরীর ব্যবস্থা ডোমারে টানটান উত্তেজনার নারী ফুটবল প্রীতি ম্যাচে ট্রাইবেকারে বগুড়া দলের জয় ঠাকুরগাঁওয়ে বসতঘর থেকে ৩৫৩ বোতল ফেনসিডিলসহ দম্পতি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার ডোমারে দিনব্যাপী হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন ডোমারে উন্নত প্রযুক্তির সেবা নিয়ে মাদার ডেন্টাল কেয়ারের নতুন যাত্রার উদ্বোধন ডোমারে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১০, বিভিন্ন মেয়াদে সাজা ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা কৃষকদের নিয়ে যে ভাবনা ভেবেছিলেন জিয়াউর রহমান, সেটাই বাস্তবায়ন করছেন তারেক রহমান ডোমারে মা ও দুই সন্তানসহ চারজনকে চাপা দেওয়া পলাতক ট্রাকচালক বগুড়ায় গ্রেপ্তার

পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, করলেন চাকুরীর ব্যবস্থা

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিয়ে এক মানবিক উদ্যোগ নিয়েছেন। তাঁর বিশেষ সুপারিশে বোদা ও দেবীগঞ্জ—এই দুই উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্য জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে অফিস সহায়ক পদে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি গভীর সম্মান জানানো এবং তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের একটি স্থায়ী সুযোগ তৈরি করাই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।

ইতোমধ্যে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বোদা উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন। তিনি সেখানে স্বীয় দায়িত্বে যোগদান করেছেন। অন্যদিকে দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের জন্যও জুলাই শহীদ পরিবারের একজন উপযুক্ত সদস্যকে নিয়োগের সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়েছে, যা এখন প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় অধিবাসীরা সরকারের এই উদ্যোগ এবং প্রতিমন্ত্রীর এমন সরাসরি পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ও স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষের মতে, স্বজনহারা ও সংগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের অর্থনৈতিক নিরাপত্তায় ভূমিকা রেখে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের অনন্য নজির স্থাপন করেছেন। এই ধরনের বাস্তবভিত্তিক উদ্যোগ জুলাই শহীদদের প্রতি প্রাতিষ্ঠানিক সম্মান প্রর্দশনের পাশাপাশি সমগ্র সমাজের কাছে একটি মানবিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে।

পুরো বিষয়টি নিশ্চিত করে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির স্পষ্ট নির্দেশনা ও সুনির্দিষ্ট সুপারিশের ভিত্তিতে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোনকে বোদা উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়েছে এবং এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বোদা উপজেলার সকল শ্রেণীপেশার মানুষ।


More News Of This Category