• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের ৫ পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও ৬ কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান স্মৃতিচারণে অশ্রুসিক্ত সতীর্থরা, ডোমারে বামুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমানের বিদায়ে শোকের ছায়া ডোমারে মাত্র একটি কিস্তি দিয়েই দুঃসময়ে সাড়ে পাঁচ লাখ টাকার পাশে দাঁড়াল গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কুড়িগ্রামে জেলা যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত বাজেট ও সরকারি মিতব্যয়িতার তুলনামূলক চিত্রে তারেক রহমানের সরকারের সাফল্য তুলে ধরলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বৈদ্যনাথ রায় গ্রেপ্তার আগামীর নিরাপত্তা নিশ্চিতের ডাক দিয়ে পঞ্চগড়ে পরিবেশের জয়গান পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ: হাজার একর জমি অনাবাদির আশঙ্কা

স্মৃতিচারণে অশ্রুসিক্ত সতীর্থরা, ডোমারে বামুনিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমানের বিদায়ে শোকের ছায়া

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
রবিবার, ১২ জুলাই, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা তৈরি করে গত সোমবার রাত ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন এই প্রবীণ রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিম উদ্দিনের চতুর্থ পুত্র এবং বর্তমান চেয়ারম্যান মোমিনুর রহমানের ছোট ভাই। তার এই অকাল প্রস্থানে পুরো এলাকায় এবং রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। পরদিন মঙ্গলবার দুপুর দুইটায় বামুনিয়া ঘনপাড়া দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ সম্পন্ন হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই প্রিয় নেতার স্মরণে শনিবার দুপুরে বামুনিয়া কাচারী বাজার এলাকায় অবস্থিত আল জামিয়াতুল ইসলামীয়া দারুল হেদায়া মাদ্রাসা ও এতিমখানায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বামুনিয়া ইউনিয়ন বিএনপি এবং এর সকল সহযোগী অঙ্গ সংগঠন যৌথভাবে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রয়াত আনিছুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, সমাজসেবা এবং পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন উপস্থিত সতীর্থ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, দলের কঠিন সময়ে আনিছুর রহমানের অবদান এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

শোক সভায় প্রয়াত এই নেতার স্মরণে আবেগঘন বক্তব্য রাখেন এবং তার জীবনের নানা গৌরবময় অধ্যায় নিয়ে স্মৃতি চারণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বপন মিয়া। বক্তারা তাদের বক্তব্যে আনিছুর রহমানের সততা, রাজনৈতিক দূরদর্শিতা এবং সাংগঠনিক দক্ষতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন ও বামুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেটসহ বিএনপি ও এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে প্রয়াত বিএনপি নেতা আনিছুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত সবাই অশ্রুসিক্ত নয়নে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।


More News Of This Category