• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে জেলা যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত বাজেট ও সরকারি মিতব্যয়িতার তুলনামূলক চিত্রে তারেক রহমানের সরকারের সাফল্য তুলে ধরলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বৈদ্যনাথ রায় গ্রেপ্তার আগামীর নিরাপত্তা নিশ্চিতের ডাক দিয়ে পঞ্চগড়ে পরিবেশের জয়গান পঞ্চগড়ে কিডনি রোগীর অনুদানের চেকের তথ্য জানতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্ছিত ও অবরুদ্ধ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ: হাজার একর জমি অনাবাদির আশঙ্কা রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে কচাকাটায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত গংগাচড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক বাংলাদেশি আটক, পাসপোর্ট আইনে মামলা

দেবীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বৈদ্যনাথ রায় গ্রেপ্তার

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
শনিবার, ১১ জুলাই, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে দুটি কোমলমতি শিশুকে প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন ও নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। লটকনের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে শিশুদের ওপর এই অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। আলোচিত এই ঘটনার প্রধান অভিযুক্ত বৈদ্যনাথ রায়কে অবশেষে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত বৈদ্যনাথ রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগীপাড়া এলাকার রামচরণ রায়ের ছেলে। ঘটনার পর সে এলাকা ছেড়ে আত্মগোপন করলেও শুক্রবার রাতে তাকে ধরা পড়তে হয় এবং আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ৯ জুলাই ১২ বছর বয়সী এক কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে বৈদ্যনাথ রায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঘটনা জানতে পেরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে শুক্রবার উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত ২ জুলাই একই এলাকার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে একই কৌশলে নিজের বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে এই বৈদ্যনাথ। অভিযোগ রয়েছে, গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশী এক হিন্দু ও এক মুসলিম শিশুকে পৃথকভাবে লটকনের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয় সে। এরপর তাদের বাথরুমে নিয়ে যৌন নিপীড়ন করা হয়। শুধু তাই নয়, ঘটনাটি যেন কেউ জানতে না পারে সেজন্য শিশু ও তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দেয় সে। এমন নেক্কারজনক ও অমানবিক ঘটনার পর পুরো এলাকায় মানুষের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং সবাই এর কঠিন শাস্তির দাবি তুলছেন।

ভুক্তভোগী এক শিশুর মা জানান, বেশ কিছু সময় ধরে মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চারদিকে খোঁজাখুঁজি শুরু করেছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন শিশু তাকে জানায় যে, বৈদ্যনাথ তার মেয়েকে নিজের ঘরের দিকে নিয়ে গেছে। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে প্রথমবার মেয়েকে খুঁজে পাননি। পরে অভিযুক্তের ভাতিজাকে জিজ্ঞেস করলে সে জানায় যে, শিশুটিকে বাথরুমে ভেতরে আটকে রাখা হয়েছে। এই তথ্য পাওয়ার পর সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মায়ের ভাষ্য অনুযায়ী, উদ্ধারের সময় তিনি বিষয়টি পুরোপুরি বুঝতে পারেননি। তবে পরদিন সকালে শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের কাছে শিশুটি নিজের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনার বিবরণ দেয়।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানিয়া জাহান সুকন্যা জানান, শিশুটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে। এরপর উন্নত চিকিৎসা ও বিশেষায়িত ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর বাবা শুক্রবার দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ আসামিকে ধরতে তৎপরতা শুরু করে। যৌথ অভিযানের অংশ হিসেবে ওইদিন রাত আড়াইটার দিকে বোদা উপজেলায় নিজের বোনের বাড়িতে পালিয়ে যাওয়ার সময় পথ থেকে বৈদ্যনাথ রায়কে গ্রেপ্তার করা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের ওপর যৌন নিপীড়নের সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্তকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ কাজ করছে।


More News Of This Category