• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ‘দৈনিক প্রলয়’-এর ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদন গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ

গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা

সংবাদদাতা
শনিবার, ২৭ জুন, ২০২৬

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক সাবেক সেনা সদস্যের বাড়িতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ২১ জুন (২০২৬) সকালে কাশিমপুর থানাধীন তেঁতুলবাড়ী এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফারহানা সুলতানা লিপি বাদী হয়ে গত ২২ জুন কাশিমপুর থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩১/২১০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত জাকির হোসেনের (৩৫) নেতৃত্বে একদল লোক রামদা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ফারহানা সুলতানা লিপির বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাদীর স্বামী, সাবেক সেনা সদস্য মাসুদ রানা শেখকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে তার মাথায় ৮টি সেলাই লাগে এবং রডের আঘাতে তার ডান পায়ের হাড় ভেঙে যায়।

ভুক্তভোগীকে বাঁচাতে তার স্ত্রী, কন্যা নাতাশা (২৬) এবং ভাগ্নি শাপলা (২৩) এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা নারীদের ওপর আক্রমণ করে, শ্লীলতাহানি ঘটায় এবং ধারালো অস্ত্রের আঘাতে ভাগ্নি শাপলাকেও গুরুতর জখম করে। এমনকি, হামলাকারীদের একজন নাতাশার ৪ বছর বয়সী শিশু সন্তানকেও ঘরের বাইরে আছাড় দিয়ে গুরুতর আঘাত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলার একপর্যায়ে অভিযুক্তরা বাড়ি থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং বেশ কয়েকটি স্বর্ণের অলংকারসহ মোট ৪ লাখ ২২ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগীর কন্যা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মাসুদ রানা শেখ এবং শাপলা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, বাদীর লিখিত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


More News Of This Category