• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও এসএমসি তফসিল ঘোষণা বর্ষীয়ান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর প্রাণহানি

কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম )রংপুর
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৬০৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ ও ৮ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বালারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বালারহাট এলাকার বাসিন্দা মো. আকবর আলী (৫৮) এর নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে চারটি বস্তায় সংরক্ষিত ৬০৩ বোতল এস্কাফ এবং স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় রাখা ৮ দশমিক ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আকবর আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। রংপুর অঞ্চলে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে র‌্যাব-১৩-এর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category