• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে সাজাপ্রাপ্ত ও ধর্ষণ চেষ্টার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার বীরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের উপস্থিতিতে ‘স্মৃতির শ্রদ্ধায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন কচাকাটার কেদার ইউনিয়নে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমার জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কচাকাটায় ‘আলোকিত বল্লভেরখাস’-এর নতুন কমিটি গঠন, ৬০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার

‘সবার অংশগ্রহণে চাই চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গন। ঘোষিত কমিটি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টগোষ্ঠির অন্তর্ভুক্তিতে জানাই তীব্র প্রতিবাদ’ – বদিউল আলম খোকন ও শিবা শানু

চলচ্চিত্রের ফেরিওয়ালা
সোমবার, ৭ অক্টোবর, ২০২৪


বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক চিত্রনায়ক মেহেদি হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব, ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র আহ্বায়ক বদিউল আলম খোকন এবং সদস্য সচিব জনপ্রিয় অভিনেতা ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক চৌধুরি মাজহার আলী (শিবা শানু) এক যুক্ত বিবৃতিতে বলেন’সবার অংশগ্রহণে চাই চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গন। ঘোষিত কমিটি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্টগোষ্ঠির অন্তর্ভুক্তিতে জানাই তীব্র প্রতিবাদ ‘
বিবৃতিতে উল্লেখ করা হয়, তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ, চলচ্চিত্রের বিভিন্ন শাখা দেখভাল করার জন্য নানা পর্যায়ের কমিটি গঠনে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে যারা ফ্যাসিস্ট বিরোধী, তাদের মতামত প্রদানের সুযোগ না দিয়ে একতরফাভাবে ও স্বৈরাচারের সময় সুবিধাভোগী, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়ে অযাচিত ভাবে ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে একের পর এক কমিটি ঘোষণা করে যাচ্ছে। আমরা মনে করি এটি ফ্যাসিস্ট ভূতের নীল নকশার বাস্তবায়ন।
বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সাথে সম্পৃক্তদের প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস আছে। আমরা এটাও বিশ্বাস করি এই দুই মন্ত্রণালয়ের ঘটনাবলি ও প্রকৃত অবস্থা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের কাছে আড়াল করে সচিবালয়ের ভেতর ঘাপটি মেরে থাকা একটি স্বার্থান্বেষী মহল চলচ্চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের ফ্যাসিস্ট বিরোধীদের দূরে রাখার দুরভিসন্ধি বাস্তবায়ন করছে।
আমরা পদপদবী’র লোভী নই। আমরা চাই দীর্ঘদিন বৈষম্যের শিকার যারা তাঁদের মূল্যায়ন, বঞ্চিত-নির্যাতিত-কারাভোগকারীদের মতামত শোনার ধৈর্য ও মানসিকতার স্ফুরণ ঘটাবেন।
বিবৃতিতে আরও আশা করেন সংশ্লিষ্ট সবার শুভ বুদ্ধির উদয় হবে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের অংশগ্রহণ ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হবে।


More News Of This Category