• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গংগাচড়ায় ইয়াবা ও হিরোইনসহ আটক মাদক ব্যবসায়ী, কারাদণ্ড প্রদান

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ১৩ জুন, ২০২৬

মাদকমুক্ত গংগাচড়া উপজেলা গড়ার লক্ষ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হিরোইনসহ এক মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের সহযোগিতায় গত শুক্রবার রাতে গংগাচড়া উপজেলার গংগাচড়া বাজারসহ বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্যসহ মো. রায়হান মিয়া নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গংগাচড়া বাজার এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে অভিযুক্ত ব্যক্তি মাদক সেবন ও ব্যবসার কথা স্বীকার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গংগাচড়ার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম। এই অভিযানের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাদকমুক্ত সমাজ গঠনে গংগাচড়া উপজেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আসুন মাদককে না বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বার্থে এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী এই কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই এলাকার মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। অপরাধ নির্মূলে এ ধরনের কঠোর পদক্ষেপ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।


এরকম আরও সংবাদ