• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
সবুজ পৃথিবী গড়তে রংপুরের বেতগাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি: ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছে ডোমার থানা পুলিশ: ডোমারের কেতকীবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সবুজ আগামীর প্রত্যাশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু দিনাজপুরের বীরগঞ্জে টিনের দরজায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী নারীর মৃত্যু গংগাচড়ায় ইয়াবা ও হিরোইনসহ আটক মাদক ব্যবসায়ী, কারাদণ্ড প্রদান বীরগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত কারবারি সুলতান আটক, মামলা দায়ের ডোমারের চিলাহাটিতে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাগেশ্বরীর কচাকাটায় উৎসবমুখর পরিবেশে কলেজ মোড় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডোমারে মাদকবিরোধী স্লোগানে আন্তঃ বিদ্যালয় ফুটবল উৎসব অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন শালকী দল

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাদককে না বলে তরুণেরা যেন মাঠের সবুজ ঘাসে ফিরে আসে, সেই লক্ষ্য নিয়ে নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়ে গেল একটি ব্যতিক্রমী ফুটবল উৎসব। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখাতে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই আন্তঃ বিদ্যালয় ফুটবল উৎসব ২০২৬ এর আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে খেলা শুরুর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনের সূচনা ঘটে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আনন্দঘন ফুটবল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে এই বিশেষ মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন এলাকার একঝাঁক গুণী মানুষ ও অভিভাবক। বিশেষ অতিথি হিসেবে খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ দিতে আসেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, বর্তমান সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম এবং সাবেক সভাপতি মিরাজুল হক। বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষকমণ্ডলী মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই সুন্দর উদ্যোগকে সার্থক করে তোলেন। পুরো উৎসবটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনার দায়িত্ব অত্যন্ত নিপুণভাবে পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ।

খেলা শুরুর পর থেকেই মাঠজুড়ে ছড়িয়ে পড়ে এক অন্যরকম উন্মাদনা। ধারাভাষ্যকার রেদওয়ানুল আমিন রিফাতের চমৎকার ও প্রাণবন্ত কণ্ঠের জাদুতে দর্শকেরা পুরো সময় বুঁদ হয়েছিলেন। এবারের এই ফুটবল উৎসবে মোট ৬টি দল অংশ নেয়। দলগুলোর নাম রাখা হয়েছিল প্রকৃতি ও নদীর সঙ্গে মিলিয়ে শাপলা, রজনীগন্ধা, তিস্তা, জবা, সূর্যমুখী এবং শালকী। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। খেলোয়াড়দের পায়ের জাদু আর দর্শকদের গগনবিদারী করতালিতে মুখরিত ছিল ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। যেন এক একটি দলের কিশোরেরা বাঘ আর সিংহের মতো লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল।

সবচেয়ে বেশি রোমাঞ্চ আর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যখন ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল শাপলা দল ও শালকী দল। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে ছড়িয়ে পড়েছিল চিরচেনা ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের তীব্র কিন্তু সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। শাপলা দল আর্জেন্টিনার জার্সিতে এবং শালকী দল ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিল। পুরো ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে শালকী দল ৩-০ গোলের এক বড় ব্যবধানে শাপলা দলকে পরাজিত করে। কোনো গোল পরিশোধ করতে না পেরে রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হয় শাপলা দলকে, আর অনন্য এই জয়ে উৎসবের চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের ঘরে তোলে শালকী দল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পাশাপাশি পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। মাদকবিরোধী এমন ইতিবাচক আয়োজন কিশোরদের সুস্থ মননে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় মানুষেরা।


More News Of This Category