• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজ পৃথিবী গড়তে রংপুরের বেতগাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি: ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ সীমান্তে হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মাঠে নেমেছে ডোমার থানা পুলিশ: ডোমারের কেতকীবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সবুজ আগামীর প্রত্যাশায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাইফুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ১০ জুন, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাতে গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ বেতগাড়ী এলাকায় ওই গৃহবধূ নিজ বাড়িতে অবস্থানকালে হাবিবুর রহমান ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করলেও পরে তার স্বজনরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. সাইদুল ইসলাম বাদী হয়ে ২১ ফেব্রুয়ারি গঙ্গাচড়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত ২টা ১০ মিনিটে গঙ্গাচড়ার ধনতলা বাজার সংলগ্ন দক্ষিণ বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।


More News Of This Category