• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত চারজন কারাগারে, অভিযান অব্যাহত রাখার ঘোষণা জেলা পুলিশ সুপারদের ওপর ত্রিমুখী নজরদারি: গোয়েন্দা, স্বরাষ্ট্র ও পুলিশ সদর দপ্তর ডোমার কেতকীবাড়ীতে টাকা লেনদেনের দ্বন্দ্বে মারপিট, সাবেক ইউপি সদস্য গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় সততার বার্তা নিয়ে পীরগাছা থানায় রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কচাকাটায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং অপমৃত্যু মামলা দায়ের পীরগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত গুণিজনদের সম্মাননা কালীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বরাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ পানির সংকটে থাকা তানোরের কৃষকদের ভাগ্যবদল, ধামধুম খাল পরিদর্শনে এসে তাৎক্ষণিক নির্দেশনা জেলা প্রশাসকের

আইনশৃঙ্খলা রক্ষায় সততার বার্তা নিয়ে পীরগাছা থানায় রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
রবিবার, ৭ জুন, ২০২৬

রংপুর জেলার পীরগাছা থানায় আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। গতকাল ০৬ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি এই আকস্মিক পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন এবং কর্মরত পুলিশ সদস্যদের সাথে সরাসরি কথা বলেন।

থানার প্রশাসনিক ও দাপ্তরিক কাজের গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন।

এই পরিদর্শন কার্যক্রমে পুলিশ সুপারের সাথে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ নাছিমুজ্জামান।

এছাড়া পীরগাছা থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে, মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার অংশ হিসেবেই এই ধরনের আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।


More News Of This Category