• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কচাকাটায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং অপমৃত্যু মামলা দায়ের পীরগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত গুণিজনদের সম্মাননা কালীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বরাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ পানির সংকটে থাকা তানোরের কৃষকদের ভাগ্যবদল, ধামধুম খাল পরিদর্শনে এসে তাৎক্ষণিক নির্দেশনা জেলা প্রশাসকের ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে পুলিশ সুপার নজরুল ইসলাম গাঁজা ও ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে নারীকে লাঞ্ছনার চেষ্টার অভিযোগে কেয়ারটেকার জামাল গ্রেফতার বীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কথিত কাজি রয়েল গ্রেপ্তার

নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত গুণিজনদের সম্মাননা

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার, নীলফামারী)
শনিবার, ৬ জুন, ২০২৬

নীলফামারীতে ফিরোজ সাঁই স্মৃতি সংসদ আয়োজিত কিংবদন্তী গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী হরলাল রায় ও মহেশ চন্দ্র রায় সম্মাননা-২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।

বুধবার (০৩জুন) সন্ধ্যায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ সাঁই স্মৃতি সংসদের সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী ফারুক ভুঁইয়া।

সাংবাদিক আল হেদায়েতুল্লা সুজনের সঞ্চালনায় অতিথি হিসাবে মহেশ চন্দ্র রায়ের পুত্র শিশির চন্দ্র রায়, হরলাল রায় পুত্র রঞ্জিত রায়, এ্যাড. মালা জেসমিন, সাবেক অধ্যাপক নীনা মাশরাফী প্রমূখ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ৯জন গুণিশিল্পী ও কবি লেখকগণকে কিংবদন্তী গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী হরলাল রায় ও মহেশ চন্দ্র রায় সম্মাননা স্বারক প্রদান করা হয়।

তারা হলেন কন্ঠ শিল্পী রফিকুল ইসলাম রফিক, লুতু সরকার, তরুন রায়, বিথি জামান, কৃষ্ণ কমল রায়, শ্রেষ্ঠ শিক্ষিকা ছাইয়াতুন নেছা, কন্ঠশিল্পী প্রশান্ত প্রসাদ সর্ণকার, রইচ উদ্দিন রকি, শাহাদাত কবির সজিব। শেষে সকল শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


More News Of This Category