• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বরাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ পানির সংকটে থাকা তানোরের কৃষকদের ভাগ্যবদল, ধামধুম খাল পরিদর্শনে এসে তাৎক্ষণিক নির্দেশনা জেলা প্রশাসকের ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে পুলিশ সুপার নজরুল ইসলাম গাঁজা ও ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার ডোমারের চিলাহাটিতে নারীকে লাঞ্ছনার চেষ্টার অভিযোগে কেয়ারটেকার জামাল গ্রেফতার বীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কথিত কাজি রয়েল গ্রেপ্তার মিঠাপুকুরে ডিবির অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রংপুর কোতয়ালী থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ, ৩ পুলিশ সদস্য ক্লোজড পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছে প্রকাশ্যে বিনম্র ক্ষমা প্রার্থনা করা উচিত ঝিনাইগাতীর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাজারহাট থেকে গ্রেফতার

পানির সংকটে থাকা তানোরের কৃষকদের ভাগ্যবদল, ধামধুম খাল পরিদর্শনে এসে তাৎক্ষণিক নির্দেশনা জেলা প্রশাসকের

আই জামান চমক
শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম তানোর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করেছেন। গতকাল চার ডিসেম্বর বিকেলে তিনি এই সফরের অংশ হিসেবে সরাসরি ইআইডিএল প্রকল্পের আওতায় খননকৃত ধামধুম-ভূষনা খাল পরিদর্শনে যান। দীর্ঘদিনের অতি উচ্চ পানি সংকটাপূর্ণ এই এলাকার চাষাবাদে খালটির খননকাজ কতটা আবশ্যকতা ও গুরুত্ব বহন করে, তা তিনি সরেজমিনে অনুধাবন করেন।

পরিদর্শনকালে তিনি সেখানে উপস্থিত স্থানীয় উপকারভোগী চাষিদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। কৃষকদের সেচ সংকটের বাস্তবতা উপলব্ধি করে তিনি এলাকার কৃষি খাতের উন্নয়নে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছু প্রয়োজনীয় ও জরুরি নির্দেশনা প্রদান করেন।

ধামধুম খালের কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসক তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গমন করেন। সেখানে পৌঁছানোর পর তিনি উপজেলা পরিষদ চত্বরের পরিবেশগত সৌন্দর্য ও সবুজায়নের লক্ষ্যে একটি খিরসাপাত আমের চারা রোপণ করেন। এরপর তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে একটি পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভা শেষে তিনি বিএমডিএ জোন অফিস পরিদর্শনে যান এবং সেখানকার সার্বিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন। বিএমডিএ অফিস চত্বরেও তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি হাজারী নারিকেল গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি তানোর পৌরসভা ও স্থানীয় ভূমি অফিস পরিদর্শন করেন। সেখান থেকে বিদায় নিয়ে তিনি ইবিএ প্রকল্পের আওতায় খননকৃত লবাতলা খালের বর্তমান অবস্থা ও এর উপযোগিতা পরিদর্শনপূর্বক রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন।

জেলা প্রশাসকের এই প্রথম তানোর সফরটিকে সুশৃঙ্খল ও সফল করে তোলার পেছনে মূল ভূমিকা পালন করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। এই সফল আয়োজনের জন্য স্থানীয় প্রশাসন ও কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সফরকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ। পুরো কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় তদারকি ও সার্বিক সহযোগিতার জন্য কর্তৃপক্ষের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।


More News Of This Category