• বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে তরুণীকে ধর্ষণ ও অপর নারীকে অপহরণ করে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় তিনজনের বিরুদ্ধে এজাহার বীরগঞ্জে শালবন থেকে যুবকের ঝুলন্ত নিথর দেহ উদ্ধার, মাথার পেছনে আঘাতের চিহ্ন জলঢাকায় খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা, শেষ রক্ষা হলো না ইয়াবা কারবারির: পীরগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রবাসে সড়ক দুর্ঘটনায় কবি ও গীতিকার মো. ফারুক ইসলামের মৃত্যু রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীকে বড়বিল-মন্থনাবাসীর গণসংবর্ধনা কচাকাটার চরাঞ্চলে হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন বীরগঞ্জে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু ও দিনাজপুরের জেলা প্রশাসক দেবীগঞ্জে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজার মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান ডোমারে সাজাপ্রাপ্ত ও ধর্ষণ চেষ্টার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

জলঢাকায় খিদমাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার (ডোমার, নীলফামারী)
মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন আমানত-খিদমাহ ফাউন্ডেশন এর উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে সকাল ১০টা জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের তিনবট বাজার এলাকায় সকাল থেকে শুরু করে দিন ব্যাপি উক্ত ক্যাম্পে প্রায় ৩ শতাধীক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্নয়, ডায়াবেটিস (সুগার) লেভেল পরীক্ষা, ব্লাড প্রেসার (ইচ) পরীক্ষা এবং ওজন পরিমাপ সেবা প্রদান করেন অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল শিক্ষার্থী এবং অধ্যায়নরত নার্সবৃন্দ।

কর্তৃপক্ষ জানান ফাউন্ডেশনের মূল লক্ষ্য অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, আতœ মানবতার সেবার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন এবং সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প, রক্তদাতা নেটওয়াার্ক গঠন, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, খাদ্য ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে কৃষিবিদ মোজাম্মেল হক, ইউপি সদস্য কাশেম আলী, সাবেক সদস্য আশরাফুল ইসলাম, সমাজ সেবক ,আব্দুল হাকিম, আব্দুল ওয়াজেদ লাবু, মাসুম বিল্লাহ সহ সূধীজন উপস্থিত ছিলেন।

এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করেছেন ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, দাতা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সবস্তরের জনগণ। তাদের প্রতি আমানত-খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাউন্ডেশনের সদস্যরা।


More News Of This Category