• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা, শেষ রক্ষা হলো না ইয়াবা কারবারির: পীরগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) আবু আনছার মো. রবিউল আলম ও এসআই (নিঃ) মো. মেহেদী হাসানসহ পুলিশের একটি বিশেষ দল সোমবার (২ জুন) সকালে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পীরগঞ্জ-খালাশপীর সড়কের ওপর পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা অত্যন্ত তৎপরতার সাথে ধাওয়া করে ঘটনাস্থলেই মো. মোকলেছুর রহমান নামের ওই ব্যক্তিকে আটকে সক্ষম হন। পয়তাল্লিশ বছর বয়সী আটক এই ব্যক্তি পীরগঞ্জ উপজেলার দাড়িকামারি এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

আটকের পর স্থানীয় উপস্থিত সাক্ষীদের সামনে মোকলেছুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০টি জিপার প্যাকেট উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এরপর উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ তালিকা তৈরি করে আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়।

পীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ আরও উল্লেখ করেছে যে, চলতি মাসে মাদকবিরোধী অভিযানে এটি রংপুর জেলা পুলিশের অন্যতম একটি বড় সাফল্য। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


এরকম আরও সংবাদ