দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৩০ মে শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে এই মানবিক উদ্যোগের সূচনা করেন দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি উল্লেখ করেন যে, তাঁর সুযোগ্য পুত্র নেতা তারেক রহমানের নেতৃত্বে আজ দেশব্যাপী এই ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হচ্ছে।
সবুজায়নের এই মানবিক ডাকে সাড়া দিয়ে বীরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সময় বীরগঞ্জের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি কর্মসূচিটিকে একটি জনকল্যাণমূলক উৎসবে পরিণত করে।

অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ মো. আমিরুল বাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।
এছাড়াও যুবদলের সদস্য সচিব ও সম্ভাব্য মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, রেজাউল করিম মনি এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ