• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
গংগাচড়ায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ ঈদুল আযহায় রংপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মেহেরুজ্জামান জেপলিন ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা রেজাউল করিম ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন

গংগাচড়ায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

রফিকুল ইসলাম সাইফুল। সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রংপুরের গংগাচড়া উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলসহ মোট ৫টি ভেন্যুতে উপজেলার ১ হাজার সুবিধাভোগীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হামিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস গংগাচড়া শাখার সাধারণ সম্পাদক হাঃ মমিনুর রহমান, আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রায়হান সিরাজী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করছেন। তিনি দেশকে পরিবর্তন করতে চান। এটি রাষ্ট্রের টাকা, আমাদের দায়িত্ব ছিল জনগণের মাঝে তা পৌঁছে দেওয়া। শতভাগ যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে। আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।”

অনুষ্ঠানে সুবিধাভোগীরা সরকারের এ মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।


More News Of This Category