• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা রেজাউল করিম ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আলমবিদিতর ইউনিয়ন ও দেশবাসীকে বিএনপি নেতা মোঃ মোস্তাফিজার রহমানের শুভেচ্ছা ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে ঢাকা মহানগর উত্তর জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের শুভেচ্ছা ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা তপন কুমার রায় ডোমারে আকিজ ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের যাত্রা শুরু দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, সেটিই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন সকল মুসলমানের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনেন।”
আব্দুর রশিদ আলমবিদিতর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।


More News Of This Category