• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য মোঃ হাবিবুর রহমান রিপন। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেওয়া এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান রিপন বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের গভীর তাৎপর্য বুকে ধারণ করে মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। উৎসবের আনন্দ যেন সবার ঘরে ঘরে পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। একই সাথে এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে উপজেলা বিএনপির সদস্য মোঃ হাবিবুর রহমান রিপন আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে মানুষ যেন একে অপরের পাশে দাঁড়ায় এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে, সেটাই হোক এবারের ঈদের মূল শিক্ষা। ত্যাগের এই উৎসব আমাদের সংকীর্ণতা পরিহার করে বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগ করার প্রেরণা জোগায়।

শুভেচ্ছা বার্তার শেষ অংশে মোঃ হাবিবুর রহমান রিপন সর্বস্তরের দেশবাসীর সুখ, শান্তি, অনাবিল অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সাথে তিনি সকলের ঈদ উদযাপন যেন অত্যন্ত আনন্দময়, উৎসবমুখর এবং নিরাপদ হয়, সেই শুভকামনা ব্যক্ত করেছেন।


More News Of This Category