• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ

গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ এ সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, ইউপি সচিব আতাউর রহমান, ট্যাগ অফিসার মোঃ হাবিবুর রহমান এবং ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সুবিধাভোগী ৭ নম্বর ওয়ার্ডের অনিতা ও ১ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী জানান, তারা নিয়ম অনুযায়ী ১০ কেজি করে চাল বুঝে পেয়েছেন।

ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদুল আযহা উপলক্ষে প্রতিটি সুবিধাভোগীকে ১০ কেজি করে চাল বস্তাসহ প্রদান করা হয়েছে। চাল বিতরণের আগে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠুভাবে বিতরণের বিষয়ে আলোচনা করা হয়। ট্যাগ অফিসারের উপস্থিতিতে সব নিয়ম মেনেই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ঈদ উপলক্ষে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এবারও তারই ধারাবাহিকতায় বেতগাড়ী ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা


More News Of This Category