• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। বীরগঞ্জ (দিনাজপুর)
শনিবার, ১৬ মে, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ৩৬ টাকা কেজি দরে বোরো ধান ও ৪৮ টাকা দরে চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধান সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, মধ্য স্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ খালেদা বানু, খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) মোঃ সলিমুল্লাহ ও মোঃ নাজমুল ইসলাম, কৃষি বিভাগের প্রতিনিধি, এমপি’র সফর সঙ্গি শাহজাহান সিরাজ শিপন, মিলার আলহাজ্ব কবিরুল ইসলাম, সাইদুল ইসলাম, তারেকসহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংগ্রহ কেন্দ্র পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি ।

আনুষ্ঠানিক সাক্ষাৎকার খাদ্য নিয়ন্ত্রক জানান সংগ্রহ লক্ষ্যমাত্রা চাল-২৪২৯ মে. টন এবং ধান ১০৪৬ মে. টন.

প্রতি কেজি চালের দাম ৪৯ টাকা ও ধান ৩৬ টাকা।


এরকম আরও সংবাদ