• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নীলফামারীর ডোমারে পেশাদার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজপথে নেমেছেন মাঠ পর্যায়ের চিকিৎসা প্রতিনিধিরা। আজ সোমবার বেলা ১০টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন বা ফারিয়ার উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা তাদের নিয়মিত পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং হয়রানি দূর করার জন্য জোর দাবি জানান।

সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সাধারণ সম্পাদক এইচ এম রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাদের কথায় বারবার উঠে এসেছে সাম্প্রতিক সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একজন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে পুলিশ কর্তৃক লাঞ্ছিত ও হয়রানি করার বিষয়টি। তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্য সেবার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দিনরাত কাজ করে যান, কিন্তু কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও সম্মান আজ প্রশ্নের মুখে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো ডোমারেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সভায় উপস্থিত ইবনে সিনা ম্যানেজার ওমর ফারুক, শাহাজান আলী, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, আতিকুল ইসলাম ও আহসান হাবিব স্পষ্ট ভাষায় জানান, তাদের যৌক্তিক দাবিগুলো অতি দ্রুত মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এটি কেবল একজন ব্যক্তির অপমান নয়, বরং পুরো পেশাজীবী সমাজের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। সারা দেশে একযোগে পালিত এই কর্মসূচির মাধ্যমে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা বার্তা দিয়েছেন যে, নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ মর্যাদা না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।


More News Of This Category