• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ১১ মে, ২০২৬

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মনিরাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়–এর খেলার মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা এবং বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১১ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় যুবসমাজ অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে গাছ রোপণের কারণে দীর্ঘদিন ধরে খেলাধুলা বন্ধ রয়েছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয়ে ক্লাসরুমের ফ্যান নষ্ট, বিশুদ্ধ পানির সংকট, টয়লেট সমস্যা ও ভোকেশনাল শাখায় প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। এছাড়া ইংরেজি ক্লাস অনিয়মিত এবং পুরোনো টিনশেড ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধনে স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা বলেন, বিদ্যালয়ের মাঠটি আশপাশের কয়েকটি গ্রামের তরুণদের একমাত্র খেলার স্থান। মাঠটি বন্ধ থাকায় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে খেলার মাঠ দ্রুত উন্মুক্ত করা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত এবং বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানের দাবি জানানো হয়।
এ বিষয়ে মোহাম্মদ রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


More News Of This Category