• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

নাগেশ্বরীর কেদার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, জমে উঠেছে ভোটের মাঠ

মোঃ আবু সাঈদ, নাগেশ্বরী
শুক্রবার, ৮ মে, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪নং কেদার ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা। পুরো ইউনিয়নজুড়ে এখন বিরাজ করছে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ।

 

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম সোহাগকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা দেখা গেছে। তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

 

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে মোঃ শহিদুল ইসলাম সোহাগ এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

 

বিশেষ করে রাস্তা-ঘাট উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়গুলো ভোটারদের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।

 

অন্যদিকে, সম্ভাব্য অন্যান্য প্রার্থীরাও সমানতালে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। ফলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেই নির্বাচনী আমেজ বিরাজ করছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দিন দিন বাড়ছে প্রচারণার তীব্রতা এবং ভোটারদের আগ্রহ।


More News Of This Category