• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

রংপুরে শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
শুক্রবার, ৮ মে, ২০২৬

রংপুরের পীরগাছায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন সাগরকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার রূপজান টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন সাগর (৩৩) পীরগাছা উপজেলার সুন্দর এলাকার বাসিন্দা এবং স্থানীয় “মা কোচিং সেন্টার” নামে একটি কোচিং পরিচালনা করতেন। ভুক্তভোগী ৯ বছর বয়সী শিশুটি ওই কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত রমজান মাসে আসামির স্ত্রী বাবার বাড়িতে গেলে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতে শুরু করেন। পরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সর্বশেষ গত ১৯ এপ্রিল কোচিং সেন্টারে ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নেওয়া হয়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরবর্তীতে ২২ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে পীরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৩ রংপুর ও র‍্যাব-১ গাজীপুরের যৌথ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category