• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ৯৩.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
শুক্রবার, ৮ মে, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩ এর অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল বাড়াইতাড়ী গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত নুর ইসলামের শয়ন কক্ষের খাটের নিচে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (৩৮), পিতা-মোসলেম উদ্দিন, মাতা-নবীজান বেগম, সাং-বাড়াইতাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক আসামি ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category