• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে ২৫৯ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ২৫৯ বোতল অবৈধ এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আশকরপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দক্ষিণ গোবিন্দপুর এলাকার বাসিন্দা মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা—মোঃ নেয়ামুদ্দীনের বসতবাড়ি থেকে ২৫৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ সময় তাকে মাদক ব্যবসার অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহন ও বিক্রয়ের জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করত বলেও জানায় র‌্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category