• রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার, দিনাজপুর (বীরগঞ্জ)
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

দাঁড়িপাল্লার পক্ষে দিনাজপুর-১ আসনে সভানেত্রী তৌহিদা ফারুকীর নেতৃত্বে বীরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়কে স্মরণকালের মহিলা জামায়াতের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

৯ ফেব্রুয়ারী সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামি তাদের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনের প্রস্তুতি সম্পর্কে জানান দিতেই মহিলা জামাতের ভিন্ন আঙ্গিকের এই আয়োজন ছিল চোখে পড়ার মত।

 

বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত হাজার হাজার মহিলারা জানান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইন্সাআল্লাহ তাদের প্রার্থী মতিউর রহমানের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

 

একইভাবে গতকাল রবিবার সন্ধ্যায় পৌর সদর ঠাকুরগাও বাসষ্ট্যান্ডে ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে তাদের দলীয় নির্বাচনী সভায় বিপুল সংখ্যক ভোটার ও লোক সমাগম হয়েছিল।

 

বক্তাগন ন্যায় ও ইনসাফের রাষ্ট্র বাস্তবায়নে সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।

 

আয়োজক ও সমর্থকদের মতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নিশ্চিত বিজয়ী সংসদ সদস্য প্রার্থী জননেতা মতিউর রহমানসহ স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দ।


More News Of This Category