• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ভাবকি কেএফটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রাইব্রেকারে হারাগাছের জয় শশুর বাড়ির ১৩ লাখ টাকার গহনা নিয়ে ভাগা ঘরজামাই অবশেষে ধরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং অতীতের আন্দোলনের তুলনা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান পটুয়াখালীতে ইমাম-খতিরসহ ৩ জনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীই মিথ্যা অভিযোগে গ্রেপ্তার গঙ্গাচড়ায় ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও কর্মী আটক পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রমের শুভ সূচনা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির ৫০টি থানার রাইটারদের গণবদলি টাঙ্গাইলে সরকারি শিশু পরিবারের ৮ মেধাবী শিক্ষার্থীকে ১ লাখ ৮৬ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান কক্সবাজারের লিংক রোডে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি

নির্বাচিত হলে পঞ্চগড়-২ আসনকে চাঁদামুক্ত করার ঘোষণা সফিউল্লাহ সুফির

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

পঞ্চগড়-২ আসনের নির্বাচনী ময়দান এখন সরগরম। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রতিটি প্রার্থীই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে জেলার বোদা উপজেলা ধানহাটি মাঠে ১১ দলীয় জোটের সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল্লাহ সুফি এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন। নির্বাচনী এই জনসভায় তার বক্তব্যে উঠে এসেছে এলাকার দীর্ঘদিনের বঞ্চনা, জুলুম আর আগামীর সুন্দর স্বপ্ন। দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের সামনে আবেগঘন কণ্ঠে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারা কি আগামীতে চাঁদামুক্ত পঞ্চগড় দেখতে চান, নাকি চাঁদাযুক্ত? ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই আপনারা সেই রায় দেবেন।

সফিউল্লাহ সুফি তার বক্তব্যে ভোটারদের আদালতের বিচারক হিসেবে সম্বোধন করেন। তিনি বলেন, আগামী ১২ তারিখ আপনারা কেবল ভোটার নন, আপনারা একেকজন বিচারক। অন্যায়, জুলুম, ভূমি দখল আর ঘুষ-দুর্নীতি মুক্ত এক নতুন বোদা-দেবীগঞ্জ গড়ার দায়িত্ব এখন আপনাদের হাতে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই এলাকায় কারা চাঁদাবাজি, দখলবাজি আর মামলা বাণিজ্যে মেতে উঠেছিল, তা সাধারণ মানুষের অজানা নয়। নিরীহ মানুষকে হয়রানি করে যারা এলাকাছাড়া করেছে, ভোটাররা নিশ্চয়ই ব্যালটের মাধ্যমে তাদের উচিত জবাব দেবেন।

জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এই প্রার্থী। তিনি বলেন, আমরা হিন্দু-মুসলিম যুগ যুগ ধরে এই জনপদে ভাই ভাই হিসেবে বসবাস করছি। এখন যখন সনাতনী ধর্মাবলম্বী ভাইয়েরা দাঁড়ি পাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছে, তখন একটি পক্ষ তাদের নিয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নিজের স্বচ্ছতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি কেবল একজন রাজনীতিক নই, আমি একজন কৃষক ও ব্যবসায়ী। যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সরকারি সব সম্মানী আমি স্থানীয় মসজিদ ও মন্দিরে দান করে দেব।

সফিউল্লাহ সুফি আক্ষেপ করে বলেন, সঠিক নেতৃত্বের অভাবেই পঞ্চগড়-২ আসনে দীর্ঘকাল ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে এই মাটি থেকে জুলুমের অবসান ঘটিয়ে ইনসাফ কায়েম করব। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যারিস্টার হিমুসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জনসভা শেষে প্রার্থীর নেতৃত্বে একটি বিশাল নির্বাচনী মিছিল বোদা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এটি স্পষ্ট যে, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে পঞ্চগড়-২ আসনের লড়াই বেশ জমে উঠেছে।


এরকম আরও সংবাদ