• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

পঞ্চগড়ে হেলিকপ্টার যোগে নির্বাচনী নিরাপত্তা মহড়ায় সেনাবাহিনী

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার পঞ্চগড়
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

পঞ্চগড়ে হেলিকপ্টার যোগে নির্বাচনীকালীন নিরাপত্তা মহড়ায় হেলিকপ্টার যোগে আসেন সেনাবাহিনী রংপুর ডিভিশনের প্রধান। ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলায় মিনি স্টেডিয়াম মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। রংপুর সেনানিবাসের ৬৬ পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্বে এই মহড়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত মোতায়েন,পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া প্রদর্শন করছে। বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা যাচাই করা হচ্ছে।

মহড়ার অন্যতম আকর্ষণ হচ্ছে হেলিবোর্ন অপারেশন, যেখানে সেনাসদস্যরা নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করছেন। একই সঙ্গে সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের বিষয়গুলোও এখানে অনুশীলন করা হচ্ছে।

এই মহড়া প্রমাণ করে যে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনকালীন সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে বলে এমনটাই প্রত্যাশা করেন।

এসময় বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস ডিফেন্স এর সদস্যগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category